টমেটো আচার

উপকরণঃ আধা পাকা টমেটো এক কেজি, শুকনা মরিচ ৭/৮ টি, কালোজিরা আধা চা চামচ, আদা এক চা চামচ, ধনে আধা টেবিল চামচ, রসুন দুই টি, চিনি আধা কাপ, লবণ পরিমাণ মত,  ভিনিগার আধা কাপ, সরিষার তেল ২০০ গ্রাম।
প্রণালীঃ চুলাই কড়াই দিয়ে অল্প তেল দিয়ে গরম করে কড়াই গরম করে নিন। কড়াইয়ে সব মসলা দিয়ে ভেজে নিয়ে বেলেন্ডার করে নিন। তারপর টমেটো গুলো পরিষ্কার ফুটন্ত পানিতে কিছুহ্মণ রেখে একটি পাত্রে তুলে নিন। এরপর টমেটো থেকে পাতলা ছালটি তুলে রাখুন।
কড়াইয়ে বাকি তেল দিয়ে তাতে বেলেন্ডার করা মসলা, চিনি ও ভিনিগার দিয়ে ফোটান। তারপর টমেটো গুলো ও পরিমাণ মত লবণ দিয়ে মাঝে মাঝে নাড়ুন। এবার টমেটোর পানি শুকিয়ে তেলের উপরে আসলে। কড়াই নামিয়ে আচার ঠান্ডা করে বোতলে ভরে রাখুন সঙ্গে সবাই মিলে পরিবেশন করুন।

মন্তব্যসমূহ