বোরহানি তৈরি করুন নিজেই
বোরহানি তৈরি করতে পারেন ঘরে বসেই। তাহলে চলুন দেখে নিই ঘরে বসে কিভাবে বোরহানি তৈরি করা যায়। উপকরণ: টক দই ১ লিটার, ধনেপাতা বাটা ২ চা চামচ, পুদিনাপাতা বাটা ২ চা চামচ, সাদা সরিষা বাটা ১ চা চামচ, সাদা গোলমরিচ বাটা ১ চা চামচ, বিটলবণ ১ চা চামচ, জিরা গুড়া ও চিনি পরিমাণ মত, টমেটো সস ১ চা চামচ। প্রস্তুত : বোরহানি তৈরি করতে আমরা প্রথমে বেলেন্ডারে ১ লিটার টক দই ঢেলে দিব। তবে লহ্ম রাখতে হবে টক দই যদি ঘন হয় তবে পরিমাণ মত পানি মিশিয়ে নিতে হবে। তারপর একে একে সব কয়টি উপাদান বেলেন্ডারে দিয়ে দিব। তারপর বেলেন্ডার নিব, তৈরি হয়ে গেল বোরহানি। এবার ৩০ মিনিট ফ্রিজে নরমালে রেখে অথবা এখনই গ্লাসে ঢেলে পরিবারের সকলই বোরহানি পরিবেশন করতে পারেন।