মাত্র ত্রিশ মিনিটে তৈরি করুন চিকেন পাকুড়া

 মাত্র ত্রিশ মিনিটে বিকেলের নাস্তা অথবা ইফতারির জন্য তৈরি করুন স্বাস্থ্যসমত্ত চিকেন পাকোড়া।
উপাদানঃ মুরগীর মাংস ৫০০ গ্রাম, ২ চা চামচ চালের গুড়া, ৬ চা চামচ ব্যাসন, মাঝারি ধরণের পিয়াজ ১ টি, ৩ টি কাঁচা মরিচ, ৩ চা চামচ ধনে পাতা, ১ চা চামচ আদা বাটা, ১ চা চামচ রসুন বাটা, আধা চামচ জিরা গুড়া, আধা চামচ ধনি গুড়া, আধা চামচ লাল মরিচের গুড়া, আধা চামচ হলুদ গুড়া, আধা চামচ জিরা, আধা চামচ গরম মসলা গুড়া, লবণ পরিমান মত, হাফ লেবু।

প্রস্তুতঃ আপনি  খুব সহজে মাত্র ত্রিশ মিনিটে চিকেন পাকোড়া  তৈরি করতে পারবেন। প্রথম আপনি  একটি পাত্রে ৫০০  গ্রাম মুরগীর মাংস নিবেন। মুরগীর মাংস কাটার সময় একটু পাতলা করে কেটে নিবেন এবং ২" পিচ করে কেটে নিবেন। তারপর একে একে চালের গুড়া, ব্যাসনসহ সকল উপাদান মাংসের সাথে মিক্স করবেন। ভালো ভাবে সকল উপাদান মিক্স হওয়া জন্য অল্প পানি দিয়ে মিক্স করবেন। অবশ্যই লবণ দিতে ভুলবেন না, লবণ না দিলে আপনার  চিকেন পাকোড়া তৈরির কষ্ট বৃথা হয়ে যাবে। সকল উপাদান মিক্স করার পর ১০/১৫ মিনিট অপেহ্মা করুন।
এবার চিকেন পাকুড়া তৈরির শেষ ধাপ এখন আপনাকে চিকেন পাকুড়া গুলো ভেজে নিতে হবে। একটি কড়াইয়ে ডুব তেল দিয়ে তেল মাঝামাঝি গরম হওয়া পযন্ত অপেহ্মা করুন। তেল বেশি গরম হলে চিকেন গুলো পুড়ে যেতে পারে। এবার চিকেন গুলো একে একে তেলে ছেড়ে দিন। চিকেন গুলোর রং যখন সোনালি আকার ধারণ করবে তখন ছেকনি দিয়ে কড়াই থেকে তুলে নিন। এবং একটি প্লেটে চিকেন পাকোড়া ও স্স দিয়ে সাজিয়ে নিন।
মাত্র ত্রিশ মিনিটে তৈরি হয়ে গেল চিকেন পাকোড়া। চিকেন পাকোড়া বিকালের নাস্তা, ইফতারি ইত্যাদিতে চিকেন পাকোড়া পরিবেশন করতে পারেন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বোরহানি তৈরি করুন নিজেই

কুলের আচার