কুলের আচার

কুলের আচার
উপকরণঃ পাকা কুল আধা কেজি, শুকনা মরিচ ৮-১০ টি, ধনে পাতা অথবা ধনে গুড়া দুই টেবিল চামচ, জিরা ১ টেবিল চামচ, পাঁচফোড়ন ১ চা চামচ, চিনি আধা কেজি ( চিনির পরিমাপ আপনি যেমন কম /বেশি মিষ্টি পছন্দ করবেন), লবণ অনুমান করে এবং তেল ১ চা চামচ।
প্রণালীঃ প্রথমে ধনে, জিরা ও শুকনা মরিচ বেলেন্ডার করে গুডা করে নিবেন। তারপর ফ্রাইপানে ( কড়াই) মধ্যে তেল দিয়ে কুল, গুড়া মসলা সব এক সাথে ঢেলে দিবেন। কয়েক বার নেড়ে মসলা ও কুল মিক্স করে নিন। এবার চিনি ও পরিমান মত লাবণ দিয়ে ভালো ভাবে নেড়ে নিন। কিছু হ্মণ অপেহ্মা করুন।
যখন আচার ঘন হয়ে যাবে, তখন পাঁচফোড়ন গুড়া ছিটিয়ে নিন হয়ে গেল কুলে আচার। এবার ঠান্ডা করে বৈয়ামে ভরে রাখুন অথবা পরিবেশন করুন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বোরহানি তৈরি করুন নিজেই

মাত্র ত্রিশ মিনিটে তৈরি করুন চিকেন পাকুড়া